ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৪

ঘন কুয়াশার কারণে বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল (ফাইল ছবি) ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। এতে মাঝ পদ্মায় দুই শতাধিক যানবাহন নিয়ে আটকে আছে চারটি ফেরি। আর পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে ছোট-বড় চার শতাধিক যানবাহন। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীসহ ব্যবসায়ীরা।
শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে ঝুঁকি এড়াতে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’ কুয়াশা কেটে গেলে সঙ্গে সঙ্গেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।
আরও পড়ুন-
‘ওপরের নির্দেশ’ ভোটকেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ
কমলগঞ্জে নতুন পাঠ্যবই ছিঁড়ে ফেলল দুষ্কৃতকারীরা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি