ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:০৭

মিঠুন চাকমা খাগড়াছড়িতে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার স্লুইসগেট এলাকায় মিঠুন চাকমাকে (৪০) গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   

প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ এর অন্যতম সংগঠক ছিলেন মিঠুন চাকমা। তাকে হত্যার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করেছেন দলীয় নেতারা।  

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক বা নব্য মুখোশ বাহিনী মিঠুন চাকমাকে অপহরণ করে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মিঠুন চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম