বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন বিদেশি মুসল্লিরা

সেলিম রেজা, বেনাপোল
১১ জানুয়ারি ২০১৮, ০৪:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ০৫:১০

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি মুসল্লিরা টঙ্গির তুরাগ নদীর তীরে শুক্রবার (১২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ৬৬তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসছেন বাংলাদেশে। গত এক সপ্তাহে এই সংখ্যা দুই হাজারেরও বেশি বলে জানিয়েছেন ঢাকার তাবলীগ জামায়াতের কর্মকর্তা আলহাজ্ব কামাল হোসেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামও জানিয়েছেন, আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত আরও বিদেশি মেহমান আসবেন বাংলাদেশে।
জানা গেছে, যেসব দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসছেন সেসব দেশের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া।
বিদেশী মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়ার ব্যবস্থা করা ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে আসা ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে কাজ করছেন বেনাপোলের জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার নেতারা। বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মেহমানসহ মুসল্লিদের থাকা-খাওয়ার জন্য এ মাদ্রাসায় বিশেষ ব্যবস্থাও রয়েছে।
এদিকে, পরিবহন স্বল্পতার কারণে বিদেশ থেকে আসা মুসল্লিরা দুর্ভোগের মধ্যে পড়ছেন। কুয়াশার কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরিবহন না আসায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এছাড়া, ইজমেতায় যোগ দিতে আসা বিদেশি মেহমানরা ৫০০ টাকার ভ্রমণকর নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, ইসলামি দাওয়াতের কাজে তারা বাংলাদেশে আসছেন। তাই সরকার এই কর তাদের জন্য মওকুফ করতে পারত।
বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ভারতীয় নাগরিক মো. রিয়াসাদ হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শত শত বিদেশি মুসল্লি কেবল ধর্মীয় কাজে যোগ দিতে এ দেশে এসেছি। সরকারের উচিত ছিল ইজতেমায় আসা বিদেশি মেহমানদের ভ্রমণকর মওকুফ করে দেওয়া। তাহলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো।’
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি মেহমানদের দ্রুততার সঙ্গে পাসপোর্টের কাজ সম্পন্ন করে দেওয়া হচ্ছে। এ জন্য অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশি মেহমানদের সেবা করতে পেরে আমরাও খুশি।’
আরও পড়ুন-
আবারও এম টি হোসেন ইনস্টিটিউট দখলের পাঁয়তারা, এলাকাবাসীর নামে মানববন্ধন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম