বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১০:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১০:১৪

সীমান্ত (ফাইল ছবি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে সোমবার (১৫ জানুয়ারি) সকালে মোফাজ্জল হোসেন (২৯) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএফের হাতে আটক মোফাজ্জল হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী এলাকার মো. হানিফা মিয়ার ছেলে।

রংপুর-৬১ বিজিবি সূত্র জানায়, সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪১ নম্বর মেইনপিলার সীমান্তের এক নম্বর সাবপিলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম