নাটোরে দুই ধর্ষকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬

যাবজ্জীবন নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ফিরোজুল ও আফেজ উদ্দিন। সোমবার (১৫ জানুয়ারি) বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই দণ্ডাদেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল জানান, ২০১৫ সালে ১৭ ফ্রেরুয়ারি সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার তেলো গ্রামের ওই গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে একই উপজেলার গোপালপুরে বোনের বাড়িতে যাচ্ছিল। পথে গোপালপুর এলাকার একটি ইটভাটার সামনে ফিরোজুল ও আফেজ উদ্দিনসহ অজ্ঞাত আরও এক ব্যাক্তি তাদের ভ্যানের গতি রোধ করে। পরে গৃহবধূকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূর সন্তানদের চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

এই ঘটনায় ওই গৃহবধূ তিন জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণের মামলা করলে পুলিশ তদন্ত শেষে ফিরোজুল ও আফেজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের