গুলি বর্ষণ করে জমি দখল: কাউন্সিলর ও যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাভার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮

সাভার

গুলি বর্ষণের পর আতঙ্ক সৃষ্টির করে জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবলীগ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে সোমবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ পরিদশর্ক (এসআই) নয়ন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল প্রকাশ্যে গুলি বর্ষণের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ওই ব্যবসায়ীর জমি দখল করে।

মামলা সূত্রে জানা যায়, উজ্জ্বল সরকার বাগবাড়ি এলাকায় ৪৬ শতাংশ জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৪ বছর ধরে ভোগ দখল করে আসছেন। তবে বেশ কিছু দিন ধরে কাউন্সিলর ও যুবলীগ নেতা কবির সরকার ওই জমি নিজেদের বলে দাবি করছেন। এক পর্যায়ে যুবলীগ নেতা ২০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। উজ্জ্বল সরকার শনিবার সকালে জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ২০/২৫ জনের একটি দল তাদের বাধা দেয়। ওই দলের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর দবির উদ্দিন সরকার ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। এসময় যুবলীগ নেতা প্রকাশ্যে গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়াও সীমানা প্রাচীরের জন্য নিয়ে আসা রড, ইট, সিমেন্ট ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। পরে উজ্জ্বল সরকারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে যুবলীগ নেতা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এদিকে হাজী রহমান ও আজিজসহ স্থানীয়রা বলেন, ‘উজ্জ্বল জমিটি ক্রয় করার পর থেকেই ভোগ দখল করে আসছেন। তবে বেশ কিছু দিন ধরে ওই জমি নিয়ে কাউন্সিলর ও কবির সরকারের সঙ্গে বিরোধ চলছিল। এর আগেও জমি দখলের জন্য শতাধিক আম গাছ কেটে ফেলে কবির সরকারের লোকজন। এছাড়াও এই জমি দখলকে কেন্দ্র করে যে কোনও সময় এলাকায় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা কবির সরকার জমি নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেছেন।

আরও পড়ুন: সরকারি বই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী