সাফারি পার্কে ইমুর ঘরে নতুন ছানা

গাজীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৯:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:০৯





সাফারি পার্কে ইমুর ঘরে নতুন ছানা গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইমু’র পরিবারের জন্ম নিয়েছে নতুন একটি ছানা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি ইমু’র ডিম ফুটে ছানার জন্ম নেওয়ার ঘটনা সাফারি পার্কে এটাই প্রথম।

পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি ইমু পাখি আনা হয়। যার মধ্যে দুটি মাদী ও একটি পুরুষ ইমু ছিল। মেয়ে ইমুটি পাঁচটি ডিম দেওয়ার পর পুরুষ ইমুটি ডিমে তা দেয়। বুধবার (২৪ জানুয়ারি) সকালে একটি ছানা ফুটেছে। একটি ডিম নষ্ট হয়ে গেছে। তবে বাকি তিনটি থেকে আরও ছানা আশা করা যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ইমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এরা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। বন্য পরিবেশে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এদের সবচেয়ে বেশি দেখা যায়। সমতল তৃণভূমি বা খোলামেলা বন-জঙ্গলে এরা বাস করে। এরা যাযাবর শ্রেণির অন্তর্ভুক্ত। ইমু টাইট গোত্রের অন্তর্ভুক্ত হওয়ায় এরাও উড়তে পারে না। তবে ঘণ্টায় ৪০ মাইল বেগে দৌড়াতে পারে। দক্ষ সাঁতারু ইমু খুব শান্তশিষ্ট এবং উৎসুক ধরনের পাখি। উট পাখির মতো পা দিয়ে এরা আত্মরক্ষা করে থাকে। কিন্তু এদের পায়ে থাকে ধারালো নখওয়ালা তিনটে আঙ্গুল। এদের শরীর বাদামী রঙের পালকে ঢাকা। দুই মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং সর্বোচ্চ ওজন হয় ৬০ কেজি। ডিম দেওয়ার সময় এরা বাসা বাঁধে। মা ইমু ডিম দেওয়ার পর পুরুষ ইমু তাতে তা দেয়। এই সময় তারা ডিম ছেড়ে অন্য কোথাও যায় না, এমনকি খাওয়া-দাওয়াও করে না। এরা সর্বভুক প্রাণী। তবে এদের প্রধান খাবার গাছপালা, ফলমূল, পোকা মাকড়।’

বঙ্গবন্ধু সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, ‘সাফারি পার্কের ইমু পাখির ডিম ফুটে বাচ্চা জন্মের ঘটনায় আশা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে বাকি ডিমগুলো থেকেও ছানা আসবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম