কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

চট্টগ্রাম চট্টগ্রামে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে মন্টি চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি অংশে এ ঘটনা ঘটে। খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মন্টি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অমিত চৌধুরী (৪৫) নামে আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার আত্মীয়স্বজন তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে নিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘হতাহতদের বিস্তারিত পরিচয় পাইনি। তবে প্রাথমিকভাবে জেনেছি দু’জনের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।’
এসআই দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাইভেটকারটি মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি উল্টো দিকে উঠে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান। আমরা তাকে ধরার চেষ্টা করছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী