মির্জা ফখরুল এখন জ্যোতিষী হয়েছেন: কাদের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ০০:০৯

জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী

মির্জা ফখরুল এখন জ্যোতিষী হয়েছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘তিনি এখন রাজনীতি ছেড়ে জ্যোতিষী হয়েছেন,তার রাজনীতি এখন জ্যোতির্বিদ্যা।’ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম সংলগ্ন বিজয় স্তম্ভ চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগের আসনপ্রাপ্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎবাণীর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,‘এসব জ্যোতির্বিদ্যা জাহির করবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমরা কত সিট পাবো তা আল্লাহ জানেন আর জনগণ জানে।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজ হলো প্রেসব্রিফিং করে নালিশ করা। তারা বড় জনসভাও করতে পারে না। তাদের কোনও আন্দোলন নেই, তারা আন্দোলন করতে জানে না । এ বছর না,ও বছর,আপনাদের আন্দোলন হবে কোনও বছর?’

জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,‘সামনে নির্বাচন,দলকে ঐক্যবদ্ধ রাখুন। নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা করুন, অসুস্থ প্রতিযোগিতা করবেন না।’

শেখ হাসিনার কাছে সবার এসিআর আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জণগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকে শেখ হাসিনা মনোনয়ন দেবেন।

দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের পরামর্শ দিয়ে কাদের বলেন, ‘মৌসুমী অতিথি পাখিরা ক্ষমতা চলে গেলে চলে যাবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করুন। আগামী নির্বাচনে নতুন ভোটার, তরুণ ও নারীরা আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার।’

পরে মন্ত্রী কুড়িগ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন।

প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে লালমানিরহাট থেকে হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম পৌঁছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আরও পড়ুন: রোহিঙ্গা শিশুদের রক্ষণাবেক্ষণ করা না হলে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে: মেনন 

 

জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের