বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে জনগণই প্রতিরোধ করবে: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৪

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন সেতুমন্ত্রী

বিএনপিকে জনগণই প্রতিরোধ করবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে, সরকার লাগবে না জনগণই তা মোকাবেলা করবে।’ রবিবার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগর কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রথম পিয়ারের পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি মনে করছে এবার তারা ইলেকশনে না গেলে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা ফাঁদ তৈরি হবে। এটা যদি তারা ভেবে থাকে, তা হলে তারা বোকার স্বর্গে বাস করছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবার হবে না। এবারের ইলেকশনে অনেক দল অংশ নিবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রায় কি সরকার দিবে, রায় দিবে আদালত। আদালতকে জিজ্ঞেস করুন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। কি রায় হবে?  বিএনপির মহাসচিব মীজা ফখরুল ইসলাম আলমগীর আগেই আদালতকে হুমকি দিয়ে যাচ্ছেন, বিএনপির বিভিন্ন নেতারাও দিচ্ছেন। এটা তারা পারেন না। আদালতকে হুমকি দিয়ে তারা ইতিমধ্যে আদালত অবমানা করেছেন এবং করছেন।’ এটাও আদালতের (কগনিজেন্সি) নজরে আনা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী দুটি ক্ষতিগ্রস্ত সেতুর পুনঃনির্মাণ ও সংস্কার (ডাইভারশন) প্রকল্পের উদ্বোধন করছেন

এর আগে মন্ত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু (মুক্তারপুর) সংযোগ সড়কে কাশিপুর ও গোগনগরে অবস্থিত দুটি ক্ষতিগ্রস্ত সেতুর পুনঃনির্মাণ ও সংস্কার (ডাইভারশন) প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কেএম শামীম ওসমান, এ কে এম সেলিম ওসমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. তৌহিদ হোসেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া ও পুলিশ সুপার মইনুল হক উপ-মহাপরিচালক লেফটেনান্ট কর্নেল তারিকুল হাসান, প্রকল্প পরিচালক (১৯ ইসিবি) লে. কর্নেল মোহাম্মদ মাসফিকুল অলম ভুইয়া, প্রকল্প উপ-পরিচালক মেজর মো. শাহারিয়ার ইফতেখার, প্রকল্প কর্মকর্তা মেজর কাজী মাহতাব উদ্দিন অহমেদসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে আবারও শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী