রূপা হত্যা মামলা: আসামি পক্ষের যুক্তিতর্ক বৃহস্পতিবার

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৭:১৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:২৯

  জাকিয়া সুলতানা রূপা (ছবি: সংগৃহীত)

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বুধবার শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আসামি পক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি একেএম নাছিমুল আখতার জানান, বুধবার সকালে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামিদের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষে বিচারিক কার্যক্রম শুরু করেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আগামীকাল (বৃহস্পতিবার) আসামি পক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছে।

এদিকে রূপাকে গণধর্ষণের পর হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার আইনজীবী পরিষদ। বুধবার সকালে টাঙ্গাইল কোর্ট চত্বর এলাকায় তারা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মানবাধিকার আইনজীবী পরিষদ সভাপতি অ্যাডভোকেট এস আকবর খান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ওয়াজেদ আলী, রূপার ভাই হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৫ আসামির দ্রুত ফাঁসির দাবি করেন এবং দ্রুত বিচার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, গত (২৫ আগস্ট) বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করে পরিবহন শ্রমিকরা। পরে বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলার পঁচিশমাইল এলাকায় বনের মধ্যে মরদেহ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় নারী হিসেবে তার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে রূপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে তার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে রূপাকে শনাক্ত করেন।

গত ২৮ আগস্ট এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা এখন টাঙ্গাইল জেলহাজতে আছে।

আরও পড়ুন: রুপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা: গ্রেফাতার ১


 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম