নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবান প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৩

সীমান্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বড়ছন খোলার বন্যাগিরি এলাকায় ৪২ ও ৪৩ নং পিলারের মাঝামাঝি নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত বদিউর রহমান নাইক্ষ্যংছড়ি সদরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  তার বাবার নাম জাগের হোসেন। মাইন বিস্ফোরণে তার দুটি পা উড়ে গেছে। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান ওই এলাকায় বেড়াতে গেলে হঠাৎ করে মাইন বিস্ফোরণ হয়। এ সময় তার দুটি পা উড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস