ভোমরা স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনারের অশোভন ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে সিঅ্যান্ডএফ কর্মচারী ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ ধর্মঘাটের ডাক দিয়েছে।

ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ জানান, ভারতের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জি-কার্ডধারী। তারা সব সময় বন্দরে আসতে না পারায় অনুমতি পত্র দিয়ে এইচ-কার্ডধারীদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ করে ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনার প্রদীপ কুমার ঘোষ এইচ কার্ডধারীদের (অনুমতি পত্র) মানতে নারাজ। ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনারের অন্যায় সিদ্ধন্তের পরিপ্রেক্ষিতে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যবসায়িদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীন দ্বন্দ্বে কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ রয়েছে। ভারতের সিঅ্যান্ডএফের একটি চিঠি আমরা হাতে পেয়েছি। ভারতের ঘোজাডাঙ্গায় এক থেকে দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এ কারণে বাংলাদেশের রাজস্ব ঘাটতি হবে প্রায় ৫-৬ কোটি টাকা।

ভোমরা কাস্টমের সহকারী কমিশনার রেজাউল হক বলেন,‘ভারতের ব্যবসায়ীদের সঙ্গে সে দেশের কাস্টমের অভ্যন্তরীন দ্বন্দ্বে কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ রয়েছে।’

 আরও পড়ুন: হবিগঞ্জে খালেদার জন্য নির্মিত স্টেজ খুলে ফেলেছে পুলিশ

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি