পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩৪

কারাদণ্ড পিরোজপুরে রফিকুল ইসলাম বেপারী (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।

পিরোজপুর জেলা জজ আদালতের পিপি  খান মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের  ৭ ডিসেম্বর  স্বরুপকাঠী উপজেলার নান্দুহার গ্রামে অভিযান চালিয়ে প্রয়াত আফসার উদ্দিন বেপারীর ছেলে রফিকুল ইসলামকে সাতশ’ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি কামরুল ইসলাম বাদী হয়ে স্বরুপকাঠী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক রফিকুল ইসলাম আসামির দণ্ডাদেশ দেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের