খুলনায় বিএনপি অফিস ঘিরে পুলিশ, রাস্তা ঘাট ফাঁকা

খুলনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৮

খুলনায় বিএনপি অফিসের সামনে পুলিশের অবস্থান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনা জুড়ে পুলিশ কঠোর সতর্কাবস্থান রয়েছে। বিএনপি অফিস চত্বরে সশস্ত্র পুলিশ অবস্থান নিয়েছে। শহরের ২৪টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের অবস্থান। শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে পড়েছে। রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

খুলনা মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক সামসুজ্জামান চঞ্চল বলেন, ‘সকাল থেকেই সশস্ত্র পুলিশ বিএনপি অফিস ঘিরে রেখেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সাধারণত ১১-১২টার আগে দলীয় কার্যালয়ে আসে না। আর আজ  সবাই রায় সম্পর্কে জানার জন্য টিভির সামনে রয়েছে। ঘোষিত রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে পূর্ব ঘোঘিত কর্মসূচি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

মহানগরীর রয়েল মোড় এলাকার ঈগল পরিবহণের সেলসম্যান মো. এনামুল ইসলাম জনি বলেন, ‘আজ  দুপুরের আগে কোনও পরিবহণ ঢাকার উদ্দেশে ছাড়বে না। পরিস্থিতি বুঝে পরিবহন ছাড়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

ফাল্গুনি পরিবহণের রয়েল মোড় কাউন্টারের সেলসম্যান আলমগীর হোসেন বলেন, ‘আজ সকাল থেকে কোনও পরিবহন চলছে না। গতকালও ঢাকার উদ্দেশে কোনও পরিবহন ছেড়ে যায়নি। মালিক সমিতির সিদ্ধান্তে এ অবস্থা বিরাজ করছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা বলেন, ‘খুলনার ৩৬টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ২৪টি পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বিজিবি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘গত রাতের অভিযানে মহানগরীর কয়েকটি স্থান থেকে বিএনপি জামায়াতের চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, ‘মানুষের নিরাপত্তায় পুলিশ জনগুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। যে কোনও নেতিবাচক পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯টি উপজেলা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

আরও পড়ুন: ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৮০, বিজিবি মোতায়েন 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান