চাকমা রানীর ওপর হামলা: নাগরিক সমাজের নিন্দা

রাঙামাটি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৬

রাঙামাটি রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা সার্কেলের রানী য়েন য়েনসহ ভলান্টিয়ারদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি নাগরিক সমাজ।

শুক্রবার বিকালে শহরের সাবারাং হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনের আয়োজন করে- হিমাওয়ান্তি উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম কার্বারি নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারে নাগরিক সমাজের কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী য়েন য়েন ও তার ভলান্টিয়ারদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে রানী য়েন য়েন ও কয়েকজন ভলান্টিয়ার আহত হন। এই হামলার ঘটনায় রাঙামাটি নাগরিক সমাজের পক্ষ থেকে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। নাগরিক সমাজ মনে করে, এ হামলা পার্বত্য চট্টগ্রামের ঐহিত্যবাহী প্রথাগত প্রতিষ্ঠানের ওপর হামলার সামিল।’

এ সময় তিনি ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনসহ পাঁচটি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি নাগরিক সমাজর রাঙামাটি জেলা সভাপতি প্রফেসর মহচেনা চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, হিমাওয়ান্তি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, রাঙামাটি নাগরিক সমাজের সদস্য অ্যাডভোকেট সুম্মিতা চাকমা প্রমুখ।
আরও পড়ুন:
ধর্ষণ-যৌন সহিংসতার শিকার দুই মারমা তরুণীর ছবি ফেসবুকে দিলেন রাঙ্গামাটির এসপি!

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী