রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

ঝালকাঠি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৭

গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বিএনপির দুই সহ-সভাপতিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রভাষক মাহফুজুর রহমানকে নাশকতার আশঙ্কায় ও ১০ পিস ইয়াবাসহ উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মৃত মোকলেছ উদ্দিন হাওলাদারের ছেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হাওলাদরকে (৪৫) আটক করা হয়েছে। এছাড়া মঠবাড়ি গ্রামের মৃত আতিকুর রহমান তালুকদারের ছেলে মো. মোস্তাক তালুকদার (৩৫), পশ্চিম বাদুরতলা গ্রামের মো. সিদ্দিক হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদারকে (২০) এবং গরু চুরির মামলায় নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আ. গনির ছেলে মো. রাজিব হোসেন (১৯)গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং অপর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় বয়লার বিস্ফোরণে আহত দুই শ্রমিকের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস