খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় আবারও ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২

  খাগড়াছড়ি

জেলার দীঘিনালা উপজেলায় পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন কর্মী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জামতলীতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নিহত সদস্যের নাম সাইন চাকমা। আহতরা  হলেন, অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬)। তাদের মধ্যে অনিল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক।’

দিঘীনালা উপজেলার ইউপিডিএফ সংগঠক কালো প্রিয় চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন,‘বুধবার সকাল সোয়া ৯টার দিকে কুখ্যাত সন্ত্রাসী লান কুমার ত্রিপুরার নেতৃত্বে সাত জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দীঘিনালা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জামতলির ছাত্রাবাস এলাকার একটি বাড়িতে হামলায় চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর পোষাক ও সবুজ রঙের পোষাক পরা ছিল। তাদের এলোপাতারি গুলিতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সাইন চাকমা ওরফে সুপার (২৩) নিহত এবং তিন জন আহত হয়।

ওই ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করে ইউপিডিএফ নেতা আরও বলেন,  ‘সন্ত্রাসী হামলা, খুন, জেল জুলুম, মিথ্যা মামলা তথা দমন পীড়ন চালিয়ে ইউপিডিএফ-এর নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনকে অতীতেও স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। ইউপিডিএফ জনগণের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তিনি ঘটনাটি শুনেছেন এবং লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।

উল্লেখ্য ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশের পর চলতি বছরের ৩ জানুয়ারি ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা এবং গত ১৭ ফেব্রুয়ারি রাঙাপানি ছড়া এলাকায় ইউপিডিএফ সদস্য দিলীপ কুমার চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এছাড়া গত ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় শান্তিময় চাকমা নামে আরেক ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন: শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে