শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় মতিউর রহমান সানি (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার সামনে (মোহা সিএনজি পাম্পের সামনে) দুর্ঘটনাটি ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মতিউর ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, মতিউর ঢাকার মালিবাগ এলাকা থেকে মার্কেটিংয়ের কাজ করতো। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের মাওনা চৌরাস্তায় বিপরীত দিক থেকে আসা ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান তাকে  চাপা দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: জামালপুরে বাস খাদে পড়ে ২০ জন আহত, উদ্ধারকর্মীর মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী