সরকারি টাকা আত্মসাতের অভিযোগ, গোলাপগঞ্জের সাবেক মেয়রসহ ৪ জন কারাগারে

সিলেট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪

চার আসামি (পাপলু, যোগেশ্বর, সাব্বির, বাবলা) সিলেটের গোলাপগঞ্জের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চার জনকে সরকারি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. গোলাম মর্তুজা মজুমদার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ক্ষমতার অপব্যবহার ও এক কর্মচারীর সই জাল করে সরকারি ছয় লাখ ২৯ হাজার ৭২২ টাকা আত্মসাতের অভিযোগে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব যোগেশ্বর চ্যাটার্জী, কার্যসহকারী সাব্বির আহমদ এবং অফিস সহকারী জহিরুল ইসলাম ওরফে বাবলার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত এই চার জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু এই তথ্য নিশ্চিত করেন।  

আরও পড়ুন- সরকারি টাকা আত্মসাৎ: পৌরসভার প্রকৌশলীসহ লাপাত্তা ৩

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান