চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৪

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলো- মো. সেলিম (৪০), মনসুর আলী (৩৯) ও হেদায়েত উল্লাহ সুজন (৩৪)।

ইলিয়াস খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে টাইগার পাস মামা ভাগিনা মাজার এলাকায় তিনটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের গোয়েন্দা পুলিশের টহল টিমের সন্দেহ হয়। আমরা এগিয়ে গেলে দু’টি সিএনজি অটোরিকশা পালিয়ে যায়, আরেকটি অটোরিকশাকে ধাওয়া দিয়ে আমরা তিনজনকে গ্রেফতার  করি। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও পেছন থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। তারা গত ২১ ফেব্রুয়ারি ব্রিটিশ নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় জড়িত। এছাড়াও তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে সেলিম গত বছরের ১৮ জুলাই নগরীর চৌমুহনী এলাকায়  চীনা দম্পতির ব্যাগ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ওই ঘটনায় গ্রেফতারের পর দেড় মাস আগে সে জামিনে ছাড়া পেয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের