জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ রোল মডেল:আইজিপি

সিলেট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:১৬

বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বিশ্বে  সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ এখন রোল মডেল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন মাঠে সিলেট  জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ‘বিদেশ সফরে গেলেই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের কাছে জানতে চান, তোমরা কীভাবে দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদ রুখে দিয়েছো। তারা সবসময় জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে অনুসরণ করে।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘সিলেট আমার অনেক প্রিয়। এখানে আমি অতীতে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক। তবে যত বাধেই আসুক না কেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হবেই।’

আইজিপি আরও বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। কারণ, আমাদের দেশে মাদকের উৎপাদন হয় না। বিভিন্নভাবে এগুলো দেশে আসে। অতীতে যেভাবে আমরা জঙ্গিবাদ নির্মূল করেছি, সেভাবে মাদককেও নির্মূল করতে পারবো। বাংলাদেশে দারিদ্র্যের হার ৯ বছরে ৪১ শতাংশ থেকে ২২ শতাংশে এসেছে । প্রধানমন্ত্রী ২০২১ ও ২০৪১ সালের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, তা আমরা বাস্তবায়ন করতে পারবো। তবে আমাদেরকে নিরাপদ বাংলাদেশ গড়তে হবে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ২০১৩-১৪ সালে ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে জীবন দিয়েছেন বলে তিনি জানান।

ওই বছরে তিন হাজার পুলিশ সদস্য আহত  হয়েছেন জানিয়ে তিনি বলেন- ‘সিলেটে এককোটি মানুষের জন্য ১০ হাজারও পুলিশ নেই। জননেত্রী শেখ হাসিনা পুলিশের জনবল বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা আশাবাদী, পুলিশের জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে।’

সমাবেশ শেষে আইজিপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- ‘পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের (বরখাস্ত) বিষয়টি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গুরুত্ব সহকারে তদন্ত করে যাচ্ছেন। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

সিলেটের ডিআইজি মো. কামরুল আহসানের সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত সুপার মো. আক্তারুজ্জামান বসুনিয়ার পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

পুলিশ সুপার বলেন, ‘মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশের অনেক ভূমিকা রয়েছে। এগুলো পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পুলিশকে তথ্য দিয়েও সহযোগিতা করতে হবে। প্রবাসীরা হয়রানির শিকার হলে সিলেট জেলার ১১টি থানা ও জেলা পুলিশের কার্যালয়ে প্রবাসী সেল রয়েছে। এই সেলে কোনও প্রবাসী অভিযোগ দিলে তা গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো.আযম খান,  জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,  জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক এমপি সৈয়দা জেবুননেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সিলেট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, ওসমানী নগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক আতাউর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান,বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, মৌলভীবাজারের অ্যাডভোকেট শান্তিপদ দাস, নবীগঞ্জ-হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, দোয়ারাবাজার-সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী