বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আ.লীগের দুই গ্রুপের হাতাহাতি

পটুয়াখালী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৪

চেয়ার ছোড়াছুড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতিতে পাঁচজন আহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সকাল ১১টায় বাউফল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, দুই গ্রুপের সংঘর্ষের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল থানার নবনির্মিত ভবনের ভেতরে ছিলেন। বাইরে মঞ্চস্থলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় তারা চেয়ার ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সুধীসমাবেশ শুরু হয়। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, র‌্যাব ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমারা আশা করি দেশের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সহায়তা নিয়ে খুব দ্রুত মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করবে।’

চেয়ার ছোড়াছুড়ি বাউফল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুর রউফ জানান, আহত পাঁচজন হলো মো. জহিরুল ইসলাম, মো. কামাল, মো. আলতাফ উদ্দিন, মিজানুর রহমান ও মো. খোকন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চেয়ার ভাঙচুর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবদুল মোতালেব জানান, স্লোগান নিয়ে একটু ঝামেলা হয়েছে। তেমন বড় ধরনের কিছু ঘটেনি।

৬ কোটি ৪৫ লাখ টাকায় নির্মিত এ ভবনটিতে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য আলাদা ব্যারাক, আটকদের রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও কনফারেন্স রুম রয়েছে।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের