সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০

দুর্যোগ ‘ব্যবস্থাপনায় দক্ষতা’ উন্নয়নে কর্মশালা

সাতক্ষীরায় শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মহড়ার মধ্যদিয়ে কর্মশালাটি শেষ হয়। 

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার।

বিশেষ অতিথি ছিলেন,কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আমান উল্লাহ আল হাদি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান, ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশন ইনচার্জ আজিজুর রহমান, বিয়াসের কোর্স কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।

এদিকে, প্রশিক্ষণের প্রথম দিন সাতক্ষীরা সদর উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলে বিয়াসের কোর্স কো-অর্ডিনেটর বাহউদ্দিন বাহার শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তত্ত্বীয় ধারণা দেন। এছাড়া দ্বিতীয় দিন ফায়ার সাভির্সের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দেন। কর্মশালায় সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। 

 আরও পড়ুন: ধর্ষণ চেষ্টায় আটক তিন জনের র‌্যাবের কাছে স্বীকারোক্তি, থানায় মামলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম