ধর্ষণ চেষ্টায় আটক তিন জনের র‌্যাবের কাছে স্বীকারোক্তি, থানায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭

  অটোচালকাসহ আটক তিন

রাজবাড়ীতে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি)ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে আটক তিন জন র‌্যাবের কাছে ধষর্ণের কথা স্বীকার করেছে। আটক তিন জনসহ আরও তিন/চার  বখাটে ওই নারীকে ধর্ষণ করেছিল বলে তারা স্বীকার করেছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি সংবাদকর্মীদের জানিয়েছে র‌্যাব। এছাড়াও শনিবার ভিকটিম বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।  

আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০), বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত মুন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬) ও মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪)।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ি জেলার রাজবাড়ী সদর থানার বসন্তপুর বাজার এলাকা এক নারীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করে র‌্যাব। পরে তাদের রাজবাড়ী জেলা সদর থানায় হস্তান্তর করা হয়।

 মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নির্যাতিত নারী (ডাক্তার) গোয়ালন্দ মোড় থেকে ইজিবাইক করে ফরিদপুর যাওয়ার পথে বসন্তপুর এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক ১নং আসামি মো. রানা মোল্লা ও তার সহযোগী ২নং আসামি মো. মামুন মোল্লা ও ৩নং আসামি মো. হান্নান সরদারসহ অজ্ঞাতনামা ৩/৪ জন যুবক রাস্তার পাশে নির্জন স্থানে (জঙ্গলে)নিয়ে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। পরে ভিকটিম ধষর্ণে বিষয়টি র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ককে জানিয়ে সহায়তা চাইলে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের আটক করে।

রাজবাড়ী সদর থানার ওসি তদন্ত কামাল হোসেন ভূইয়া জানান, আটককৃতদের রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি চলছে। ঘটনার পর বসন্তপুর ইউনিয়নে পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বসন্তপুর ইউনিয়নে সম্প্রতি (১৭ ফেব্রুয়ারি) অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গত ১৭ ফেব্রুয়ারি ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য লিটনের মেহগনি বাগান থেকে অজ্ঞাতপরিচয় (২৫)এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

 আরও পড়ুন: বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আ.লীগের দুই গ্রুপের হাতাহাতি

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে