প্রেম করে বিয়ে করায় ভাতিজিকে খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ০৯:৩০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৯:৫২

নিহত মমতা খাতুন

প্রেম করে বিয়ে করায় সিরাজগঞ্জের সলঙ্গায় ভাতিজিকে কুড়াল দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে চাচা। নিহত মমতা খাতুন (২৬) সলঙ্গা থানার রানীনগর গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের মেয়ে এবং একই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী। শুক্রবার (২ মার্চ) বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৭টার দিকে বাড়ির পাশেই পুকুর পাড়ে তাকে কুপিয়ে আহত করেন চাচা আমির হোসেন। এ ঘটনার পর থেকেই চাচা আমির হোসেন পলাতক রয়েছে।

সলঙ্গা থানার ওসি মো. ওয়াহেদুজ্জামান জানান, প্রায় সাড়ে চার বছর আগে রানীনগর গ্রামের মোজাম মণ্ডলের ছেলে ছানোয়ার হোসেনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে মমতা খাতুন। ওই সময় পরিবার থেকে বিষয়টি মেনে না নেওয়ায় তারা ঢাকায় চলে যান। তারা এতদিন ঢাকায় ছিল। দীর্ঘদিন পর মমতার পরিবার এ বিয়ে মেনে নেওয়ায় তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে বাসন পরিষ্কার করতে যান মমতা। এ সময় পেছন থেকে চাচা আমির হোসেন কুড়াল দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। পরে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, বগুড়া শজিমেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। চাচা আমির হোসেনকে পুলিশ খুঁজছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক