৪৭ হাজার ইয়াবা ও সাড়ে ৯ কেজি গাঁজাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৪:০৬আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৪:১১

মাদকসহ আটক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (৫ মার্চ) ভোর রাতে পাচারের সময় কুতুপালং বাজার থেকে ইয়াবা ও গাঁজাসহ ওই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম (২৪) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।

র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের