জাল নোটসহ সালাউদ্দিন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (০৪ মার্চ) রাতে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড়ের ‘ক্যাফে ফরহাদ’ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইছমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তার কাছ থেকে ১২ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সালাউদ্দিন পটিয়া উপজেলার ছনহরা গ্রামের দত্ত বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে।
এসআই ইছমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির সহায়তায় জাল নোটের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মইজ্জ্যারটেক মোড়ের ক্যাফে ফরহাদ হোটেলের ভিতরের সিড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিনসহ পলাতক আনোয়ার হোসেনের নামে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিদেশি বিয়ারসহ দুই জন গ্রেফতার








