কক্সবাজারে ৩০ হাজার ইয়াবা উদ্ধার: রোহিঙ্গা যুবকসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২০:৪৩আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:৪৩

কক্সবাজারে রোহিঙ্গাসহ আটক দুই যুবক

কক্সবাজার শহর থেকে ৩০ হাজার ইয়াবাসহ নুর ফয়েজ (৩০) ও মঞ্জুর আলম (২৯) নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের মসজিদ মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার বাসিন্দা ও উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে হোসেনের ছেলে নুর ফয়েজ (৩০) ও চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার পশ্চিম মির্জাপুর এলাকার মৃত মাহমুদ খলিলের ছেলে মঞ্জুর আলম (২৯)।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে  আমরা জানতে পারি কক্সবাজার জেলার সদর থানাধীন মসজিদ মার্কেট এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে কয়েক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এসময় র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সন্দেহে দুই জনকে আটক করে। পরে আটককৃতদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, তারা পরস্পর যোগসাজশে একটি সিন্ডিকেট করে মিয়ানমার থেকে ইয়াবা এনে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
আটককৃতদের কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেফতার 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী