ওএমএস কর্মসূচি: চাল সরবরাহে দেরি করছে কর্তৃপক্ষ, অভিযোগ ডিলারদের

নীলফামারী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১১:৫৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১২:৩১

ওএমএস, ফাইল ছবি সারাদেশে খোলা বাজারে চাল ও আটা (ওএমএস) বিক্রির কার্যক্রম শুরু হলেও নীলফামারীতে এখনও পুরোদমে শুরু হয়নি। কারণ হিসেবে ডিলাররা বলছেন, কর্তৃপক্ষ চাল সরবরাহ করতে দেরি করছেন। তাদের অভিযোগ, চাল নেওয়ার জন্য টাকা জমা দেওয়ার পরও খাদ্য গুদাম থেকে চাল দিতে বিলম্ব করা হচ্ছে।

ডিলাররা বলেন, টাকা জমা দেওয়ার পরপরই খাদ্য গুদাম থেকে চাল সরবরাহের কথা। কিন্তু টাকা জমা দেওয়ার সাত দিন পর চাল সরবরাহের তারিখ দিচ্ছে খাদ্য বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি মাসের প্রথম দিন থেকেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হওয়ার কথা। কিন্তু এ কার্যক্রম শুরু হয়েছে ৫ মার্চ থেকে। নীলফামারীর ছয় উপজেলার কয়েকজন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হলেও পুরোদমে কার্যক্রমটি চালু হয়নি।

সদরের ইটাখোলা ইউনিয়নের ডিলার বিপুলান্দ রায় বলেন, ‘আমার আওতাধীন ৫৫২ কার্ডধারীর চাল নেওয়ার জন্য সোমবার এক লাখ ৪০ হাজার ৭৬০ টাকা ব্যাংকে জমা করি। উপজেলা খাদ্য অফিসে কাগজ জমা করার পর আমাকে জানানো হয়েছে ১২, ১৩, ১৪ তারিখে খাদ্য গুদাম থেকে চাল সরবরাহ করা হবে।’

তিনি বলেন, টাকা বিনিয়োগের পর বেশি দিন পড়ে থাকলে লোকসান হয়। দেরি হবে আগে জানালে ব্যাংকে টাকা জমা করতাম না।

একই ইউনিয়নের ডিলার ওয়াহেদ পারভেজ জানান, চাল নেওয়ার জন্য ব্যাংকে টাকা জমা করে রসিদ নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন। তাকেও একই কথা বলা হয়েছে।

কার্ডধারীরা বলেন, চাল পাওয়ার অপেক্ষায় আছি। এরই মধ্যে মাসের ছয়টি দিন চলে যাচ্ছে। এখনও চাল পাননি।

জেলার ডোমার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ গ্রামের কার্ডধারী আবুল কাশেম বলেন, ‘১০ টাকার চাল কিনবার জন্যে টাকা জোগাড় করি মাসের পহেলা তারিখ থাকি অপেক্ষাত আছি। এলা চাউল পাইতে দেরি হছে, মোর টাকাও দিনে দিনে খরচ হয়া কমেছে। গরিব মানুষের টাকা কি হাতোত থাকে?’

ওই গ্রামের ডিলার ফজলুল হক বলেন, ‘রবিবার উপজেলা পরিষদের মিটিং হওয়ার পর আজকে (সোমবার) ব্যাংকে টাকা জমা করেছি। এখনও সরবরাহ পাইনি, পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতরণ করবো।’

উপজেলায় ৩০ হাজার ৭১৩ কার্ডধারীর মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য ৫৩ জন ডিলার রয়েছেন। এসব ডিলারের মধ্যে সোমবার পর্যন্ত আটজন ডিলারের মাঝে খাদ্য গুদাম থেকে চাল সরবরাহ করা হয়েছে। বাকি ২৬ জন ডিলারের টাকা ব্যাংকে জমা হলেও তাদের আগামী ১২, ১৩ ও ১৪ মার্চ চাল দেওয়ার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান বলেন, ‘আটজন ডিলার চাল বিতরণ শুরু করেছেন। খাদ্য গুদামে কাজের ঝামেলা থাকায় এখন যাদের টাকা জমা হচ্ছে তারা ১২, ১৩, ১৪ মার্চ চাল নিতে পারবেন।’

সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা  জাহেদুল ইসলাম বলেন, একইসঙ্গে অভ্যন্তরীণ চাল সংগ্রহ, গম প্রাপ্তি, বৈদেশিক চাল সংগ্রহ, হতদরিদ্রদের বরাদ্দ চাল ইউনিয়ন পর্যায়ে বিতরণ, জেলা পর্যায়ে ওএমএস ও ১০ টাকা কেজি দরের চাল দেওয়া হচ্ছে। কাজের চাপ বেশি হওয়ায় চাল সরবরাহে সময় লাগছে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি বলেন,  ‘জেলায় ১৫ জন ডিলারের মাধ্যমে ওএমএস এবং ২৫৭ জন ডিলারের মাধ্যমে এক লাখ ৩২ হাজার ৮৬০ কার্ডধারীর মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার ওই চাল বিতরণ করা হবে। বিষয়টি আমি দেখছি, যারা টাকা জমা করেছেন তারা সবাই আগামীকাল মঙ্গলবার (৬ মার্চ) খাদ্যগুদাম থেকে চাল নিতে পারবেন।’

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি