সেই ‘মাদক সম্রাট’ আল আমিন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৩:৩৯আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৪:০৩

সেই ‘মাদক সম্রাট’ আল আমিন গ্রেফতার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক সম্রাট নামে খ্যাত আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শহরতলির শাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান নিয়ে এসেছে- এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক ফজলে রাব্বী, উপপরিদর্শক মো. জাকারিয়া ও সহকারী উপপরিদর্শক এনামুল হক ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ৬০ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
আল আমিনের বাড়ি কমলগঞ্জ থানার বাঘমারা গ্রামে। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে শ্রীমঙ্গলের শাপলাবাগ রেললাইনে পাশে বসবাস করছেন।
এদিকে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে,  পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিনের সহযোগীরা মাদক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ মার্চ) ‘শ্রীমঙ্গলে আল আমিনের মাদক রাজত্ব’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হলে শ্রীমঙ্গল থানা পুলিশ নড়েচড়ে বসে। পরে সেই আল আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী