বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ১৯:১১আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:১১

বগুড়ায় আটক নারী মাদক ব্যবসায়ী

বগুড়ায় ডিবি পুলিশ ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ বাঁধন আকতার (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে শহরের রহমাননগর এলাকা তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী সামসুল ইসলাম ওরফে কানা সামসু পালিয়ে গেছে।

ডিবির এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছেন। বিকালে বাঁধনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এসআই আলমগীর হোসেন জানান, বগুড়া শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকার মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান জিতুর স্ত্রী বাঁধন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে সামসুল ইসলাম ওরফে কানা সামসু তার ব্যবসায়ীক পার্টনার। বাঁধন ও জিতু দম্পতি ভদ্রবেশে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নেয় এবং কিছু দিন থাকে। এভাবে তারা বিভিন্ন এলাকায় থেকে মাদক ব্যবসা করে আসছিল। তারা বক্সবাজার থেকে মাদক এনে বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকে। বর্তমানে তারা রহমাননগর এলাকার তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে। কানা সামসু ও বাঁধনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তাদের গ্রেফতার করা হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে ২-১ দিনের মধ্যে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপনে খবরের ভিত্তিতে রহমান নগর এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী জিতু ও কানা সামসু পালিয়ে যায়। গ্রেফতারের পর বাঁধনের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বাঁধন ও কানা সামসুর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ী কানা সামসুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: বাগেরহাটে মেঘনা পরিবহনে ডাকাতি, আহত ৪

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী