মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দুই বোনের

বেনাপোল প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১১:১৭আপডেট : ১০ মার্চ ২০১৮, ১১:২৭

মোটরসাইকেল দুর্ঘটনা যশোরের বাঁগআচড়ায় সড়ক দুর্ঘটনায় জেরিন (১১) ও ফাতিমা (১২) নামে দুই বোন নিহত হয়েছে। তার সম্পর্কে চাচাতো বোন। এসময় মোটরসাইকেল চালক আলমগীর কবির মারাত্মক আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উভয়ের বাড়ি শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে।

শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বাঁগআচড়া বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়,আলমগীর কবির বাগুড়ী গ্রাম থেকে তার মেয়ে ফাতিমা ও ভাইয়ের মেয়ে জেরিনকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। বাঁগআচড়া বাজারে আসলে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে জেরিন ও ফাতিমা রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই বোন মারা যায়। আহত অবস্থায় আলমগীরকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে। 

শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি হুমায়ূন কবির জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। ট্রাকটি বাঁগআচড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের