বিএনপি পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৩:৫৫আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৪:১১

কুমিল্লায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষার আন্দোলনে জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি আগুন-বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীলনকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ তা প্রতিহত করবে। জনগণ অনেক সচেতন, সজাগ।’

রবিবার (১১ মার্চ) কুমিল্লার দাউদকান্দিতে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনের আসা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা তাদের সিদ্ধান্ত। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এ বিষয়ে সরকারের কোনও বক্তব্য নেই। গত নির্বাচনে বিএনপি আসেনি। আগামী নির্বাচনেও না এসে তার পুনরাবৃত্তি ঘটাবে না বলে আশা করি। নির্বাচনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিবাদ ও প্রতিরোধ করবে।’   

সেতুমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘বিএনপি নেতারা বেসামাল। তাদের পায়ের তলায় শক্তি নেই। ৯ বছরের ব্যর্থ আন্দোলনের পর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার গ্রেফতারের পরও বিএনপি নেতাদের আন্দোলনে জনগণের সাড়া নেই। তাদের গণতন্ত্র রক্ষা আন্দোলনে গণতন্ত্রের কোনও সুবিধাও নেই, অসুবিধাও নেই। দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। গণতন্ত্রের কাজ হচ্ছে তার নিয়ম অনুসারে সঠিক সময়ে নির্বাচন দেওয়া। সেই মোতাবেক আগামী নির্বাচনকে ঘিরে দ্রুত কাজ চলছে। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না।’ 

নির্মাণাধীন তিন সেতুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের ছয় মাস আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি সেতুর নির্মাণকাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে। সময় সাশ্রয় হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ উল্লাহ সুমন, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও নির্মাণ প্রকল্পের কর্মকর্তারা।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি