বাঁচানো গেল না স্কুলের ভবন ধসে আহত শিক্ষার্থী শাহেদকে

ফরিদপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৯:২৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৯:৫৫

লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধসে যাওয়া ভবন

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ভবন ধসে আহত শিক্ষার্থীর শাহেদ মারা গেছে। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহেদ ফকির চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের সৌদি প্রবাসী উজ্জল ফকিরের ছেলে।

শনিবার দুপুরে দেড়টার দিকে টিফিনের সময়  লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা করছিল। এসময় স্কুলের পাশের ইউপি কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন ধসে পঞ্চম শ্রেণীর ছাত্র উজ্জল (১০) ও শাহেদ (১০) গুরুতর আহত হয়।  সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শাহেদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   

রবিবার দুপুর অনুমানিক ৩টার দিকে লাশ বাড়িতে পৌঁছে এবং ৪টার তাকে দিকে নিজ বাড়িতে দাফন করা হয়।

শাহেদের মৃত্যুর সংবাদ শুনে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ওই গ্রামে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে জানাজার আগে এক মিনিট নিরবতা পালন করেন। ফরিদপুর জেলা প্রশাসক ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে নগত ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, নির্বাহী অফিসার পূরবী গোলদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দেসহ অন্যান্য কর্মকর্তারা। 

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিম অঞ্চল হবে এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র: শিল্পমন্ত্রী

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী