কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে ছিলেন খুলনার আলিফ

খুলনা প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ২১:৫৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:৫৮

খুলনার আলিফুজ্জামান আলিফ নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন খুলনার আলিফুজ্জামান আলিফ (৩২)। দুর্ঘটনার পর তার আর কোনও খোঁজ পাচ্ছেন না স্বজনরা। তার ভাগ্যে কী ঘটেছে তা ভেবে এখন পাগলপ্রায় তার পরিবার।

আলিফুজ্জামান আলিফ খুলনার রূপসা উপজেলার আইচগাতি বারোপোল গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে। তিনি খুলনার এমএম সিটি কলেজ থেকে এবার মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। একই সঙ্গে তিনি খুলনা জেলা প্রজন্ম লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

আলিফের আত্মীয় মো. সাব্বির খান দ্বীপ সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে জানান, ‘আলিফ নেপাল ভ্রমণের জন্য সোমবার সকালে বাড়ি থেকে বের হন। তিনি যশোর থেকে প্রথম ফ্লাইটে বেসরকারি এয়ারওয়েজ নভোএয়ারে ঢাকায় যান। সোমবার দুপুর পৌনে ১টার দিকে ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন। তিনি বিমানের সর্বশেষ আসনে ছিলেন বলে আমরা জানি।’

নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আলিফদের আইচগাতির বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশিসহ উৎসুক জনতার ভিড় জমে গেছে। তার বাড়িতে এসে আলিফের খবর জানার চেষ্টা করছেন।  

আলিফের বড় ভাই আশিকুজ্জামান হামিম ও ছোট ভাই ইয়াসিন আরাফাত বলেন, তারা তাদের ভাইয়ের কোনও তথ্য এখনও পাননি। যোগাযোগের চেষ্টা করছেন। এর বেশি কিছু বলতে পারবেন না।

আলিফের অপর আত্মীয় স্থানীয় আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী খান জুলু জানান, তিনি খবর পেয়ে আলিফদের বাড়িতে গিয়েছিলেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী