নাটোরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চার জঙ্গি আটক

নাটোর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ১০:২৯আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১২:২৩

জঙ্গি

নাটোরে বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো, জেলার সিংড়া উপজেলার আরকান্দি পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী মিয়ার ছেলে আনিছুর রহমান আনিছ (৪০), বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের উত্তরপাড়ার মৃত ভিকু মণ্ডলের ছেলে ফজলুর রহমান ফজলু (৩৮) এবং নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের ফোজলার রহমানের ছেলে জাকির হোসেন ওরফে জাকির মাস্টার (৩৮)।

নাটোর ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় এক প্রবাসীর বাড়ি দেখাশোনা করত রফিকুল সিকদার। জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হয়ে পুলিশ সারা রাত বাড়িটি ঘিরে রাখে। এরপর ভোর রাতের দিকে বাড়ির ভেতরে থাকা চার জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা লালটেপ দিয়ে মোড়ানো পাঁচটি ককটেল, ২৮টি ইলেক্ট্রিক ক্রেকার, তিনটি লিটার কনটেইনারে পেট্রল, তিনটি কাচের বোতল, ১০ গ্রাম সালফার দানাদার, একটি চাপাতি, দুটি ছোরা, একটি মডেম, একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ১০টি সিমকার্ড, আটটি ডিস্ক, চারটি জিহাদি বই, পাঁচটি মোমবাতি, একটি গ্যাসলাইট, একটি তালিকা, রেজিস্ট্রিবিহীন একটি মোটরসাইকেল, একটি ট্রাঙ্ক ও তিনটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন: সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যালের দুই শিক্ষার্থী বেঁচে আছেন

/জেবি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী