এমপি লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৬:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৬:১৫

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২ এপ্রিল ধার্য্য করেছেন আদালত। রবিবার সাক্ষ্যগ্রহনের ধার্য্য তারিখ থাকলেও মামলার প্রধান আসামি অসুস্থ হয়ে যাওয়ায় তা পিছিয়ে আগামী ২ এপ্রিল ধার্য্য করা হয়েছে।  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ দিন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন,‘এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গত ৭ ফেব্রুয়ারি সাবেক এমপি আব্দুল কাদের খানসহ আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের পর বিচারক সাক্ষ্যগ্রহণের তারিখ ১৮ মার্চ ধার্য্য করেন। ধার্য্য তারিখ অনুযায়ী সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী ফাহমিদা বুলবুল কাকুলী আদালতে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও মামলার প্রধান আসামি আব্দুল কাদের খানকে কারাগার থেকে আদালতে আনা হয়। কিন্তু আদালতে আসার পর তিনি অসুস্থ্য হয়ে পড়ায় আর সাক্ষ্যগ্রহণ করা হয়নি। পরে বিচারক এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ২ এপ্রিল ধার্য্য করেন।

প্রসঙ্গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ৩০ এপ্রিল একই আসনের (জাপা) সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার, কাদের খানের পিএস শামছুজ্জোহা, তার ব্যক্তিগত গাড়ি চালক আব্দুল হান্নান, ভাড়া করা কিলার মেহেদী হাসান, শাহীন মিয়া, রানা মিয়া ও কসাই সুবল চন্দ্র। আসামিদের মধ্যে চন্দন কুমার পলাতক রয়েছেন। এছাড়া অন্য আসামিরা কারাগারে আছেন।

আরও পড়ুন: রাঙামাটিতে দুই ইউপিডিএফ নেত্রীকে অপহরণের অভিযোগ

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম