অবশেষে ছাত্রলীগ নেতা শাওন হত্যার ঘটনায় পরিবারের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৪:৩৩আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৪:৩৩

নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক আল রাফী শাওন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক আল রাফি শাওন হত্যাকাণ্ডের ১৩ দিনের মাথায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাদী হয়ে বুধবার (২১ মার্চ) ময়মনসিংহ আদালতে মামলাটি করেন। চার জনের নাম উল্লেখ করে ময়মনসিংহ ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসানের আদালতে তিনি এ মামলা করেছেন।

আজ বিকালে আদালত মামলার বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। 

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরার পথে নগরীর গোলপুকুর পাড় এলাকায় সন্ত্রাসীরা শাওনকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পর দিন অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করা হয়। অবস্থার অবনতি হলে শাওনকে রাজধানীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ মার্চ সেখানে চিৎসাধীন অবস্থান তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই ৯ মার্চ শাওনের লাশ দাফন করা হয়। এই ঘটনায় শাওনের পরিবার মামলা না করায় গত ১৫ মার্চ পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ শাওনের লাশ উত্তোলনের আবেদন  করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশে ১৯ মার্চ শাওনের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পরে আজ বুধবার (২১ মার্চ) পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হলো।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী