পাবনা মেডিক্যাল কলেজে সংঘর্ষ: ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

পাবনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৮:৪২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৮:৫৩

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল

প্রায় দুই মাস আগে সংঘটিত ছাত্র সংঘর্ষের ঘটনায় পাবনা মেডিক্যাল কলেজের ছয় ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চার জনকে অন্য কলেজে বদলির সুপারিশ করা হয়েছে।

কলেজের শিক্ষক ও সাধারণ  শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারের জের ধরে চলতি বছরের ১১ জানুয়ারি রাতে কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯ শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ কর্তৃপক্ষ পরদিন ১২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। ১২ দিন বন্ধ থাকার পর ২৪ জানুয়ারি পুনরায় কলেজে ক্লাস শুরু হয়।

পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা জানান, কলেজ বন্ধ ঘোষণার দিনই (১২ জানুয়ারি) কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্যরা জরুরি বৈঠকে বসে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কলেজের শিক্ষার্থী মশিউর রহমান ও শিক্ষার্থী রাজেশ বিশ্বাস কলেজের বৃত্তিমূলক পরীক্ষার নির্ধারিত সময়ের ৬ মাস পর পরীক্ষা দিবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সুষ্ঠুভাবে কলেজের কার্যক্রম পরিচালনার স্বার্থে শিক্ষার্থী জাহিদ হাসান, জাকির হোসেন, এস এম হাসানুজ্জামান ও জয়প্রকাশ মণ্ডলকে পাবনা মেডিক্যাল কলেজ থেকে অন্য কোনও মেডিক্যাল কলেজে বদলির সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: ১৪টি অটোরিকশার শো’রুমে ভ্রাম্যমাণ আদালতের সিলগালা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম