সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০১৮, ১৪:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:৩৫

চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। ২৩ মার্চ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাতকানিয়া ইউনিয়নের বারদোনা এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে।

মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে গ্রেফতার আবু বক্কর সিদ্দিক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ওই সময় কেউ ঘরে ছিল না। পরে মেয়েটির মা ঘরে আসলে সে দ্রুত পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে তাকে দেখে স্থানীয়রা ধরে পুলিশে সপর্দ করেছে।’

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: যশোরে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ তিন পুলিশের বিরুদ্ধে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী