জাপানি নাগরিক ও মাজারের খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ

রংপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১০:৪৫আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১০:৫০

আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলা এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে নিখোঁজ। শুক্রবার গভীর রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে স্বজনরা থানায় জিডি করেছেন।

নিখোঁজ আইনজীবী (পিপি)রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে মামলা দুটি পরিচালনা করছিলেন।

অ্যাডভোকেট বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কাজের কথা বলে তার স্বামী বাইরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে বাসা থেকে বের হন। এরপর তিনি পায়জামা-পাঞ্জাবি পড়া এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে চলে যান। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

আইনজীবী বাবু সোনার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক জানান, তিনি জরুরি কাজে শুক্রবার ঢাকায় গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় খবর পান তার ভাই বাসা থেকে সকালে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি রাতেই ঢাকা থেকে বিষয়টি ফোনে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানকে জানান।

এদিকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুরে তোলপাড় শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত তার স্বজনরা ও সহকর্মীরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু  শনিবার সকাল পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা অ্যাডভোকেট জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক ওসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুই মামলায় সাত জঙ্গির ফাঁসি হয়েছে।

এ ছাড়াও তিনি রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধক্ষ্য ছিলেন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি ছিলেন। এ ছাড়াও পুজা উদযাপন পরিষদ সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রথম সারির নেতা ছিলেন।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্রাকিং করে দেখা হচ্ছে।

 

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের