প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে আহত

গাজীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ০৯:২৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১২:১৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। সোমবার (২ এপ্রিল) বিকাল ৪টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মরিচারচালা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত ছাত্রীর বাবা এ ঘটনায় বখাটে মরিচারচালা গ্রামের বাছির উদ্দিনের ছেলে হৃদয় (২০), ইয়াছিনের ছেলে রুবেল (২৫), হেলাল উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এই বখাটেরা স্থানীয় এক ছাত্রীকে  মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলতো। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্তরা সোমবার বিকালে দা, লাঠি, রড নিয়ে ওই ছাত্রীসহ তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় ওই শিক্ষার্থীর হাতের রগ কেটে গিয়ে গুরুতর আহত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। তারা পলাতক অবস্থায় আছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের