চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৪:৪৭

কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় তিন জনকে জাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান, আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।   

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত. আলতাব হোসেনের ছেলে শামসুদ্দিন (৫২) ও একই ইউনিয়নের চর-হরিশপুর গ্রামের মৃত. কসিমুদ্দিনের ছেলে রহিম উদ্দিন (৩৭)। অপরজন হলো চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথান পাড়া গ্রামের জারজিস আলীর ছেলে বিশু আলী (৩২)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে ৮০০ গ্রাম হেরোইনসহ শামসুদ্দিন ও রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় পরের দিন সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব। পরে ৩০ এপ্রিল ২০১৬ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

অপরদিকে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ বিশুকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি ২০১৬ সালে সদর মডেল থানায় মামলা দায়ের করে র‌্যাব। পরে ৩ এপ্রিল ২০১৬ সালে আদালতে অভিযোগ দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক বেলাল হোসেন।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তি মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও আব্দুল ওয়াদুদ।

 আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে