নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ০৯:১১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১২:১০

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল (ছবি- সংগৃহীত) নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ এপ্রিল) সকাল পৌনে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তারা সবাই মরজাল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারাবাগে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা চার আরোহী নিহত হন।
ওসি কাউছার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। লাশগুলো ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-
এবার নিজ বাড়ির কবরে সমাহিত হলেন ফয়সাল
আইনজীবী রথিশ হত্যা: আদালতে দীপা ভৌমিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান