কেসিসি নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার শুরু

খুলনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৪:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৪:১৮

খুলনা খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাইউন্সিলর পদ প্রার্থীদের  সাক্ষাতকার নেওয়া শুরু করেছে বিএনপি। সোমবার সাড়ে ১১টা থেকে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এ সাক্ষাতকার নেওয়া শুরু হয়েছে। বিএনপি ১৩৮ জন নেতা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আবেদন করেছেন। দুই দিনব্যাপী এ সাক্ষাতকার বুধবার শেষ হবে। পরবর্তীতে ওয়ার্ড ভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে  বিএনপি।

সাক্ষাতকার নেওয়ার সময় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর সাধারণ সম্পাদক ও মেয়র মো. মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির নেতা সাহারুজ্জামান মোর্তজা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম ও ফকরুল আলমসহ নগরীর প্রতিটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থকেবেন।

মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, বিএনপির ১৩৮ জন নেতা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আবেদন করেছেন। এর মধ্যে ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০৯ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ২৯ জন নারী আবেদন করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাধারণ ওয়ার্ড ১ থেকে ২০ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে সংরক্ষিত ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। একইদিন দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের এক ঘণ্টা বিরতি শেষে শুরু হবে সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

আরও পড়ুন: ধামরাইয়ে চলন্ত বাসে নারী শ্রমিক ধর্ষণ, আটক ৫ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী