৬ টন জাটকা জব্দ, একজনের ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০১৮, ২০:১১আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২০:১১

জাটকা

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। সোমবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার  অভিযোগে মেহেদী হাসান (৩০) নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।

তিনি আরও জানান, জব্দ জাটকার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত- ১’ ফিশিং ভেসেলের মাধ্যমে সমুদ্র থেকে জাটকা ইলিশ ধরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন সদর ঘাটে মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ হাসানের সহযোগিতায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের একটি দল। অভিযানে এসব জাটকা জব্দ করা হয়। পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ধারা অনুযায়ী মেহেদী হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, উদ্ধার জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্ত্ববধানে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 আরও পড়ুন: গৌরনদীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম