ক্যাম্পাসের ভেতরেই রুয়েটের বাসচালক খুন

রাজশাহী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ০৪:২১আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০৪:২১

ক্যাম্পাসের ভেতরেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসচালক আব্দুস সালাম খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের অ্যাসিট্যান্ট ডিরেক্টর (সিকিউরিটি) জালাল উদ্দীন জানান, আব্দুস সালামকে গুরুতর জখম অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখে কর্মচারীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সালামের পেটে ছুরি চালানো হয়েছে এবং মাথায় লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ যেখানে পড়ে ছিল সেখান থেকে ২০০ ফিট দূরেই তার কোয়ার্টার ছিলো।

মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ জিআই পাইপ ও লোহার রড উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম