খুলনায় ঝুঁকিপূর্ণ ২২৬ ভোটকেন্দ্র, ভোটের আগেই থাকবে ১০ জন করে পুলিশ

খুলনা প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৫:৩৪আপডেট : ০১ মে ২০১৮, ১৫:৩৯

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি)নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৬টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ  বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তায় থাকবে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি। তবে অতিরিক্ত নিরাপত্তায় প্রতিটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটের আগে থেকেই ১০ জন করে পুলিশ মোতায়েন থাকবে। ভোটকেন্দ্র ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়, রাজনৈতিক দলের কার্যালয় ও নগরীর প্রবেশ দ্বারে ১৩ মে থেকে তাদের দায়িত্ব পালন শুরু হবে। একইসঙ্গে আচরণবিধি পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে রয়েছে ম্যাজিস্ট্রেটদের ১০টি টিম ও ৪টি নাগরিক ভিজিলেন্স টিম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া উইং প্রধান এডিসি সোনালী সেন জানান, কেসিসি নির্বাচনের ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৬টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং বাকি ৬৩টি ভোট কেন্দ্রকে সাধারণ (ঝুঁকিহীন) বলে চিহ্নিত করেছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য ১০জন এবং সাধারণ কেন্দ্রে ৮ জন সশস্ত্র পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া থাকবে পুলিশের টহলদল ও সাদা পোশাকের গোয়েন্দাকর্মীরা। সবমিলিয়ে ভোটের দিন ৫ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেন্ট মোল্লা আবু সাইদ জানান, প্রতিটি কেন্দ্রে ১৪ জন আনসার সদস্য (২ জন সশস্ত্রসহ ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা লাঠি নিয়ে) নিরাপত্তায় থাকবে। প্রতিটি কেন্দ্রে তাদের সদস্য সংখ্যা ১৪ জন। সবমিলিয়ে নিরাপত্তায় থাকবে ৪ হাজার ৪৬ জন।

বিজিবি খুলনা সেক্টরের মেজর হান্নান খান জানান, টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবির ১৬ প্লাটুন (৬৪০জন) দায়িত্ব পালন করবে। বিজিবি ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুসরণ করবে।

র‌্যাব-৬ এর কমান্ডার খোন্দকার রফিকুল ইসলাম জানান, স্ট্রাইকিং ফোর্স ও টহলের দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন র‌্যাব সদস্যরা। নির্বাচন কমিশনের নির্দশনা অনযায়ী তারা টহলে থাকবেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী