চট্টগ্রামে তাসফিয়া হত্যা: আদনানের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মে ২০১৮, ১৯:৩৮আপডেট : ০৩ মে ২০১৮, ১৯:৩৮

নিহত তাসফিয়া আমিন

স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় গ্রেফতার আসামি আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) বিকেলে চট্টগ্রাম কিশোর অপরাধ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌসের আদালতে এ রিমান্ড আবেদন করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী রবিবার (০৫ মে) রিমান্ড শুনানির দিন ধার্য করে আদনানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

উল্লেখ্য বুধবার (০২ মে) সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের বলে সনাক্ত করেন। তাসফিয়া নগরীর সানশাইন গ্রামার স্কুলেরর নবম শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি টেকনাফের ডেইল পাড়া এলাকায়। সে পরিবারের সঙ্গে নগরীর ওআর  নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কেআরএস ভবনে থাকতো।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ মে) দুপুরে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন আদনানকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

অপর আসামিরা হলেন, সোহায়েল (১৭), শওকত মিরাজ (১৭),আসিফ মিজান (১৭), ইমতিয়াজ ইকরাম (১৭),  সুলতান ইকরাম (২৪) ও ফিরোজ (৩০)।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি